কবিতা হায়!
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ যন্ত্রনা
সময় ২০২৫
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ

হায়!
*****
সুজিত কুমার ভৌমিক
********************
তখন শান্তিপূর্ণভাবে মিছিল চলছিল,
কয়েকজন ধর্মপান হিন্দু ধর্মধ্বজা নিয়ে,
সামনের দিকে এগিয়ে চলছিল।
মাইকে পবিত্র ভাবে মধূর সুরে বাজছিল,
-"হরে কৃষ্ণ হরে রাম।"
সবাই যে যার নিজ কাজে মত্ত ছিল।
কেউবা দোকান খুলে বসেছিল
নিত্যদিনের রুটিরুজির সন্ধানে,
কেউ বা সংসারের অসহায় যন্ত্রনা
নিয়ে দুঃসহ দুঃস্বপ্ন জীবনে ব্যস্ত ছিল।
একজন গরিব গাড়ি চালক কয়েকজন
যাত্রীকে নিয়ে তার রুটি রুচির উদ্দেশ্যে
গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল।

হঠাৎ কিছু বেপরোয়া উন্মত্ত যুবক,
সামনে এসে দাঁড়িয়ে পড়লো যমদূতের মত।
গাড়ির কাঁচে পড়ল এক শক্তপোক্ত লাঠি।
শত কষ্ট সহ্য করে থাকা কাঁচটি,
খন্ড খন্ড টুকরো টুকরো হয়ে গেল।
কিছু বুঝে ওঠার আগে গাড়ির চালককে
টেনে হিঁচড়ে চলল গভীর গন পিটুনি।
যাত্রীদেরও পুতুলের মত গাড়ি থেকে
নিচে ফেলে দেওয়া হল জঘন্য ময়লার মতো।
মিছিল ছত্রভঙ্গ হল কোন এক অঙ্গুলি হেলনে।
সুশৃঙ্খল মিছিলের ধর্মপ্রান যুবকরা দেখল
অসহায়ভাবে সামনে দাঁড়িয়ে থাকা প্রশাসনকে।
ছুটে গিয়ে করুনভাবে বলল নিদারুন যন্ত্রণা।

প্রশাসন শুধু মুচকি হেসে বলল-
"আপনারা সবাই সবই জানেন।"
মূহুর্তের মধ্যে দোকানগুলি নির্লিপ্তিভাবে,
পরাজয় স্বীকার করল উন্মত লাঠির কাছে।
অসংখ্য গাড়ীর চালক ভূলুণ্ঠিত হল।
কষ্টে-কম্পিত ধর্মপ্রানেরা চিৎকার করে উঠল--
"হায়!আমরা কোথায় আছি?'

guest
0 Comments
Newest
Oldest Most Voted