| কবিতা | সংবিধানের অঙ্গিকার |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | দেশপ্রেমিক |
| সময় | ২৪/১১/২৬ |
| উৎসর্গ | সবিতা ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | দেশপ্রেমিক |
| কবিতার বিষয় | ভারতবর্ষ |
*সংবিধানের অঙ্গীকার*
*********************
সুজিত কুমার ভৌমিক
*******************
ছাব্বিশে নভেম্বরের স্থির প্রহরে,
ইতিহাস ফিরে তাকায় তার নিজস্ব দর্পণে।।
দীর্ঘ প্রতীক্ষা,তর্ক আর সংশ্লেষের শেষে,
একটি স্বাধীন জাতি রচেছিল আপন আত্মপরিচয় উদার মহিম বেশে।।
অনন্ত সময়ের কাছে লেখা
এক অমোঘ অঙ্গীকারে।
সে কেবল কালির অক্ষর নয়,
নয় কেবল ধারা ও উপধারা;
সে হলো বহুস্বরের ঐকতান,
বৈচিত্র্যের গভীর খাদ থেকে উঠে আসা
সাম্য,মর্যাদা ও ন্যায্যতার
এক দৃঢ় সেতুবন্ধন দ্বারে।।
যেখানে ব্যক্তির স্বাধীনতা
ও সমষ্টিগত বিবেক,
পরস্পরকে শাসন করে,
আবার রক্ষাও করে অনেক।।
খসড়া তৈরির ক্লান্ত সন্ধ্যাগুলো,
আজও কথা বলে—
দূরদৃষ্টি আর যুক্তিনিষ্ঠার ৩২টি ডিগ্রির
আলো জ্বেলে জ্বলে,
তা শুধু অতীতের স্মৃতি নয়,
নয় শুধু নিছকই পুরনো
হলুদ পৃষ্ঠার ক্ষয়।
বর্তমানের প্রতিটি সিদ্ধান্তে,
প্রতিটি সবুজ প্রশ্নে,
এক নীরব কষ্টিপাথর হয়ে দাঁড়িয়ে থাকে,
সময়ের ঘূর্ণন ঘর্ষণে।।
সংবিধান দিবস তাই কেবল আনুষ্ঠানিকতার দিন নয়;
এ এক আত্মজিজ্ঞাসার
মুহূর্ত অধিকারের বিষয়।
লক্ষ দাবির পাশাপাশি কর্তব্যের ভার।
কতটা নিষ্ঠায় বহন করছি আমরা তার।
আর গণতন্ত্রের সেই জীবন্ত বৃক্ষটিকে,
কতটা যত্নে বাঁচিয়ে রাখছি
প্রতিদিন সেবা দিয়ে তাকে।।