কবিতা যতীন্দ্র নাথ দাস
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ দেশপ্রেমিক
সময় ২০২২
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা দেশপ্রেমিক
Review This Poem

যতীন্দ্র নাথ দাস
****************
সুজিত কুমার ভৌমিক

ভারতের হয়ে,ভারতের তরে,
বঙ্গেরই এক ছেলে।
বজ্র কঠিন, তপ্ত অচিন,
হেলায় জীবন দিলে।

বিদ্রোহী তুমি, বীরত্ব চুমী,
তপ্ত লাভার শ্বাস।
স্বদেশী প্রেম,নো ডার্টি গেম,
যতীন্দ্র নাথ দাস।

ব্রিটিশ শাসন,তোমার অনশন,
কঠিন বজ্রসম।।
বীরপৌরুষ, বীরজৌলুষ।
ত্যাগের জ্যোতিসম।।

সাধু হে স্থিতধী,অদ্য এ অবধি,
তুমি ত্যাগের প্রতীক।
লহ হে প্রণাম,ওগো বীর নাম,
দেখাও পথ সঠিক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted