| কবিতা | মানসিক কারাগার |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | রশ্মিছটা |
| সময় | ০২/১০/২৫ |
| উৎসর্গ | সুকুমার ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | যন্ত্রনা |
মানসিক কারাগার
******************
সুজিত কুমার ভৌমিক
*********************
সিঁদুর খেলা শুরু হতেই
চোখে কেমন জল এসে গেল।
এক বছরের আবেগ,
রাশি রাশি জমিয়ে রাখা
স্বপনগুলো কেমন বিদ্রুপ
করছে আমাকে দেখে।
আমি কান পেতে শুনলাম ওদের কথা।
ওরা বলছে -“আমরাও চেয়েছিলাম
নতুন পোশাকটাকে মখমলের মত
জড়িয়ে মেলাতে মেলাতে ঘুরে বেড়াব।
কিন্তু কী জানেন?
বাড়ীতে আমরা মুখ দেখাতে পারি না।
বাবা মাকে সাহায্য করার বদলে
এখনও উনাদের কাছ থেকে সাহায্য নেই।
এ সমাজ আমাদের পিঠে সেঁটে দিয়েছে
-“আমরা অপদার্থ বেকার।”
রাস্তায়,বাসে,ট্রেনে আমাদের দেখলে
বলে-“এখনও চাকরি পাওনি?”
কিন্তু ওদের কী করে বলি
চাকরীগুলো সিমেন্টের মত জমে গেছে
বা জমিয়ে দেওয়া হয়েছে
কয়েক বছর ধরে কোন কেলাসাকার
শক্ত নিরস আবেগহীন হৃদয় থেকে।
এক বছর ধরে আবেগকে কোন
দূর্বল বেড়া দিয়ে আটকে রেখেছিলাম।
ভেবেছিলাম হয়ত মা এবারে নিশ্চয়ই
পথ দেখাবে কোন দূরের বাতিঘরসম।
হায়!!আবার স্বপনগুলোকে এক
বছরের জন্য আটকে রাখতে হবে
কোন ভীষন ভীষম মানসিক কারাগারে।