কবিতা মহাত্মা,পরমাত্মা
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ রশ্মিছটা
সময় ০২/১০/২৫
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা মহান ব্যাক্তি
Review This Poem

মহাত্মা,পরমাত্মা
***************
সুজিত কুমার ভৌমিক

আঠারশো উনসত্তরের দোসরা অক্টোবর।।
গুজরাটের পবিত্র ভূমে ,জন্মিল উচ্চশ্বর।।

শুধু কেন গুজরাট?ভারতে সেরা।।
বিশ্বে পূজিত আজ, মহাত্মার ধারা।।

সত্যেরই পূজারী, সততার প্রতীক।
মিথ্যে তোমার থেকে দূর শতোধিক।।

সংগ্রাম করে করে সারাটা জীবন।
নিজেকে বিলিয়ে দিলে ধূপের মতন।।

চন্দন কাঠ সম সুবাস বিতরিলে।
স্নেহের পরশ,অহিংসার তুলি দিয়ে।।

তোমার দেখানো পথ সত্যাগ্রহ,
বিশ্বে বন্দিত আজ এক বিগ্রহ।।

এখনও মনে পড়লে করেঙ্গে ইয়া মরেঙ্গে।
টগবগিয়ে রক্ত বলে-“হাম কামিয়াব হোঙ্গে “।।

রক্ত নেচে নেচে বলে বন্দেমাতরম।
মোরা আছি যুব যুবা, বীর পরাক্রম ।।

অহিংসা পথেতে আজ সারাটা বিশ্ব।
অহিংসার এত বল?যেন এক রনাশ্ব।।

আজি তাই প্রনমী,গান্ধী মহাত্মা ।
তুমি যে মোদের পিতা পরমাত্মা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted