কবিতা একাকী
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ যন্ত্রনা
সময় ২০২১
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা যন্ত্রনা
Review This Poem

একাকী
*******
সুজিত কুমার ভৌমিক
********************

যখন বসে থাকি একা একা,
জানালার রডের মাঝখান দিয়ে,
তাকিয়ে দেখি বাহিরের পৃথিবীটা ,
ভেবে দেখি বারে বার।
মানুষ যেন যন্ত্রণার সিলিন্ডার।

কখনো বা বাহিরের দমকা হাওয়া,
ঘূর্ণনবেগে ঘুরতে ঘুরতে গুমরে
ওঠা পাকানো ধোঁয়ার মতো
ছোট্ট মনটাকে উপড়ে ফেলে দেয়।
ছোট্ট মনটা আস্তে আস্তে করে,
নিজেকে আবার শক্ত করে মেলে
ধরার চেষ্টা করলেই এবার
আসে বিষবাষ্পের মোড়কে
আভ্যন্তরীণ ঘাত প্রতিঘাত।

আভ্যন্তরীণ প্রতিঘাত আবার
ভীষণ বহুরূপী রূপসজ্জা।
কখনও বা তা সিংহের মতো,
বজ্রনিনাদী আত্মীয়ের রূপ।
কখনো বা তা নেকড়ের
মতো দুর্বার পরিবার।
কখনও আবার কালনাগিনী
হয়ে নিজের আপন মর্মিনী,
ছুটে আসে সর্পদন্ত নিয়ে,
ফোঁসফোঁস করতে করতে,
হিস..স.স হিস..স..স রবে।
কখনও বা সন্তানেরা ঘিরে ধরে
দুর্যোধনের চক্রবুহ্যের মতো।

একটিই তো ছোট্ট মন,
কতইবা সহ্য করতে পারে বলুন!!
তারও বা দোষ আর কি,
মানুষ বড় অসহায় বড় একাকী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted