| কবিতা | আসল দুগ্গা |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | যন্ত্রনা |
| সময় | ০২/১০/২৫ |
| উৎসর্গ | সুকুমার ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | যন্ত্রনা |
আসল দুগ্গা
**********
সুজিত কুমার ভৌমিক
********************
ওই যে দেখুন আমার দুর্গা,
মাঠে ঘাটে কাজ করছে।
রোদ্রে পুড়ে,জলে ভিজে,
শস্য রোপন করছে।।
ওই যে দেখুন বাচ্চা কোলে,
আসল দুগ্গা আসছে।
বাচ্চাটা তার ক্ষুদার জ্বালায়,
কেঁদে ভাসিয়ে যাচ্ছে।।
সারাদিন ওই বাসন মেজে,
কুঁকড়ে যাওয়া মহিলা।
উনি আমার আসল দুগ্গা,
উনিই আসল প্রমিলা।।
পরিবারকে বাঁচাতে যে জন,
সদা এগিয়ে আসে।
পরের তরে,নিজেরে বিলিয়ে,
মোদেরই চোখে ভাসে।।
রাস্তা ঘাটে দিন প্রতিদিন,
কতই না দুগ্গা অসহায়।
কতই না তারা দিনে দিনে,
চিৎকার করে হায়!হায়!
দুগ্গা মা কী মন্ডপেতে?
আছে প্রতিমা সাঝে?
দুগ্গা মা কী চোখধাঁধানো,
ওই প্যান্ডেল মাঝে?
লাখ লাখ টাকা খরচ করে,
উড়িয়ে করছি পূজা।
কখনও ভেবেছি তাদের কথা?
জীবন যাদের সাজা?
বিবেক আসে হৃদয় থেকে,
প্রানময় মন ভরা।
আবেগ দিয়ে,সাবেগী হয়ে,
জিততে হবে জ্বরা।।
যতদিন না মানবী দুগ্গা,
মন প্রান খুলে হাসবে।
দুগ্গামা শুধু প্রতিমা হয়েই,
মন্ডপেতেই থাকবে।।