কবিতা তুমি আমি
কবি সুজন মজুমদার
সময় ২২ মে,২০২০
উৎসর্গ পৃথিবীর সব রোমান্টিক মানুষের প্রতি
লিখার স্থান কোটালীপাড়া, গোপালগঞ্জ
Review This Poem

ডাকলে তুমি,
তবু দোষ আমার।
গান গাইব আমি,
সুর তোমার।
গল্প বলব আমি,
কাহিনী তোমার।
স্পন্দন দেবে তুমি,
হৃদয়ে আমার।
অনুভূতি আমার,
পরশ তোমার।
আগ্রহ আমার,
অবহেলা তোমার।
স্পৃহা আমার
নিরুত্তাপ তুমি!
তখন আমি কিছুই নয়
শুধুই মরুভূমি ।
শোষণ তোমার,
নিপীড়িত আমি।
তুমি নিশ্বাস,
প্রশ্বাস আমি।
আমি নিঃস্ব,
ভাস্বর তুমি।
হয়তো বা
আমি অনুশোচনা,
অনুতপ্ত তুমি।

এও হতে পারে-
আমি পথের ভিখিরি
তুমি প্রাসাদের রাণী,
আমি ভবঘুরে
তুমি ভবানী!

guest
0 Comments
Newest
Oldest Most Voted