| কবিতা | কালের সাজ |
| কবি | সুব্রত মিত্র |
| সময় | বিকেল ১৬:২২মিঃ |
| উৎসর্গ | সমাজের কাছে জীবনের অনুভূতি |
| লিখার স্থান | কলকাতা;যোধপুর পার্ক। |
| সম্পৃক্ততা | জীবন প্রহসনের নিরর্থক দাবি |
| কবিতার বিষয় | অন্যান্য, আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রেম, বাংলাদেশ, বিরহ, ভারতবর্ষ, সমসাময়িক |
কালের সাজ
সুব্রত মিত্র
মেঘে মেঘে ঘর্ষণ
আজ হবে বর্ষণ
চারিদিক মেঘলা
পথে আমি একলা
এ পথ তবু ফুরাবে না
আঁধার কভু ঘুচাবে না।
কিছু পাখি করে যায় আলোচনা
কিছুতে হবে হয়তো কিছু
আবার কিছু হবে সমালোচনা,
মেঘেদের গায়ে কোন রং নেই পোশাকি
পথের মাঝে পথ ছুটে যায়
আমাকেও কেউ ছুঁতে চায়
তবু আমি পলকের ভিড়ে যাই হারিয়ে একাকি।
এখনো অপেক্ষারা কেঁদে ওঠে
এখনো মেঘেদের মহড়া ভিড় করে ঐ মাঠে
মেঘে মেঘে ঘর্ষনে বর্ষণ হয়নি
একলা পথের ঐ একলা নাবিক
নাবিকের ঐ জলশূন্য প্রতীক
প্রকৃতির এই কালো সাজে
আমাকেও রেখো তোমাদের মাঝে।
-------------------------সমাপ্ত ---------------------------
বিকেল ৪:২২মিঃ,২১/০১/২০২৩ খ্রিস্টাব্দ, যোধপুর পার্ক; কোলকাতা