কবিতা এ হ্নদয় আর কারো নয়
কবি সৃজন শারফিনুল
উৎসর্গ প্রজাপতি আর পাখি
লিখার স্থান মিরপুর।
কবিতার বিষয় প্রেম
3.5/5 - (2 votes)

এ হ্নদয় আর কারো নয়

প্রজাপতি আর পাখিদের নামে উৎসর্গীকৃত।

বিষাক্ত ব্যাস্ততায় ভুলে যাওয়া হ্নদয় আমার

এক নিশ্চল পৃথিবী খুজতে প্রত্যয় ।

অতঃপর এ যান্ত্রিকতা জীবনের অর্থকে করেছে ম্লান

আবার বছর পাঁচেক পর

সে হ্নদয় আমার

এক বুনো সুন্দরীর প্রেমে মজেছে

বৃষ্টিতে ভেজা শাড়ির আঁচলে সে

মুছে দিয়ে যায় আমার নির্মমতাকে,

আমার যান্ত্রিক মনে জং ধরেছে,

শেওলা পরেছে পরতে পরতে,

জন্ম নিয়েছে কিছু ফার্ন, ছোট উদ্ভিদ আর ঘাস

মাঝে মাঝে স্নিগ্ধ কিছু জলকনায় আমি ফিরে পাই সবুজ,

এ হ্নদয় আর কারো নয়

প্রজাপতি আর পাখিদের নামে উৎসর্গীকৃত।

                             —— সৃজন শারফিনুল

guest
0 Comments
Newest
Oldest Most Voted