কবিতা চিঠি
কবি সিতাপ পাল
সময় মে ১১, ২০২৩, াদুপুর
লিখার স্থান চুনারুঘাট, হবিগঞ্জ
কবিতার বিষয় সমসাময়িক

শতাব্দীর শেষ মাথা পেরিয়ে
আজও চিঠি আসে আমার এই ছোট্ট ঠিকানায়।
সম্পর্কের কোনো নাম নেই, হয়ে ওঠে না কখনোই;
তবু সব অনিশ্চয়তা পাশ কাটিয়ে—
হলদে খাম ভরে ওঠে গোটা কয়েক শব্দে।
আলসে কোনো দুপুরবেলার স্মৃতি,
বুনোফুলের ঘ্রাণ,
হৃৎস্পন্দন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted