বাংলা কবিতা, মিথোজীবী কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা মিথোজীবী
কবি সন্ধি মুহিদ
সময় ৬ জুন, ২০১৪
উৎসর্গ দ্যুতি
লিখার স্থান ফার্মগেট, ঢাকা
5/5 - (2 votes)

তুমি বললে আমি নাকি ফর্সা হয়ে গেছি।
মোটেও সেটা সত্যি নয়।

খুউব ভালো করে তাকাও।
দ্যাখো সেটা আমার রক্তশূন্য মুখ!

আমার সদ্য নিকোটিনে পোড়া কালচে ঠোঁট,
আর ড্রাগসের প্রভাবে প্রসারিতে চোখের মাঝে তাকাও।

কী দেখতে পাচ্ছো?
বিশেষ কিছুই দেখতে পাচ্ছো না, জানি।

আমিই বলছি,
তোমাকে হারিয়ে ফেলেছি
এটা বোঝার পর
প্রচণ্ড ধাক্কা খেলাম।

তোমাকে ফিরে পাবো না –
এটা বোঝার পর
আমি হারিয়ে ফেলেছি আমাকেই,
বেঁচে থাকার প্রতি কোনো আকর্ষণ পাচ্ছি না।

দিন দিন রক্তশূন্য হচ্ছি।
আর তুমি ভাবলে ফর্সা হয়েছি?

তুমি এখন আমার নও,
আমি এখন সবার হবো।
মাটিতে মিশে যাবো শীঘ্রই।
পরজনমে অথবা নরকে দেখা হবে নিশ্চই!

guest
0 Comments
Newest
Oldest Most Voted