বাংলা কবিতা, তুমুল তোলপাড় কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা তুমুল তোলপাড়
কবি সন্ধি মুহিদ
লিখার স্থান ফার্মগেট, ঢাকা
কবিতার বিষয় বিরহ
5/5 - (1 vote)

আমি মোটেই মহৎ নই,
আমি তোমার ক্ষতিই চাই।

তোমার সুখের সংসার ভেঙে যাক।
তুমি ফিরে এসো আমার কাছে,
আমি তাতে সুখী হই।

আমি মোটেই মহৎ নই,
চাই না তুমি সুখী হও।

অভিশাপ দিই, দুঃখ পেয়ে
আমার বুকেই ফিরে ঠাঁই নাও!
আমি তাতে খুশি হই!

guest
0 Comments
Newest
Oldest Most Voted