কবিতা সাগর উত্তাল
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ২০২৩
লিখার স্থান সিরাজগঞ্জ সরকার পাড়া
সম্পৃক্ততা জাহাজ ডুবি মর্মান্তিক মৃত্যু
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

মেঘাছন্ন আকাশ
সাগরের উত্তাল ঢেউ
এই বুঝি…
জনতার জাহাজ
ডুবি ডুবি ভাব।

উচ্চ স্বরে কেউ কেউ
যার যার বিধাতার প্রতি
মনের দুয়ার থেকে
বাঁচার আকুতি।

কেউ আবার
নিঃশেষ হয়ে
মৃত্যুর জন্য প্রস্তুত

হতবাক নিরব
এই পৃথিবী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted