| কবিতা | মহাপ্রলয় |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ২২/১২/২০২৩ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| কবিতার বিষয় | মৃত্যু |
গগনে নীরদ
ভুবন জুড়ে অমানিশা।
সাগরে উর্মিলহরীর ভাঙন
ঝটিকার শোঁ শোঁ শব্দ।
অতিশয় অশনি চিৎকার
বৃক্ষরাজী নিরব ভাবে দুলছে।
ক্ষিতিধর সাগরের জলে
ক্ষনদা শেষ হবার নয়।
অখিলে শুরু হলো তান্ডব
এ মহাপ্রলয় ,মহাপ্রলয় ।