| কবিতা | ভাটফুল |
| কবি | শিশির বিন্দু |
| সময় | আগষ্ট,২০২৪,দুপুর। |
| লিখার স্থান | লালমাটিয়া,ঢাকা। |
| সম্পৃক্ততা | প্রেম |
শীতের সিন্ধুক খুলে বেরিয়ে এলো
হাজার গ্রীষ্মের দাবদাহগুচ্ছ তবে
সেই ক্লান্তি ভুলে যাওয়ার জন্যে ফুল
দিল না কেউ আমায়,
যেই বাংলার আকাশ পুচ্ছহীন ময়ূরের নীল রঙের হাত মোজা,
যেই শিশির আজ স্তব্ধ নারীর দগ্ধ স্তনের
ভ্রুক্ষেপহীন অজানা মাতম!
সেখানে সব আজ নিরাপত্তার অভাবে শিকেয় তুলেছে নারীর ভূষন।
বসন্তের লীলাবতী নিস্তেজ সুরে প্রলাপী গোলাপ তবুও কেউ একটি জবা কিংবা কাঠগোলাপ দিল না আমায়,
আমি বিলুপ্ত, নিসিন্দা তিতোর মতোএই
জন্ম গছিয়ে দিল হরেক রকম ঘটে যাওয়া
রক্তের খুন, হত্যা কিংবা গুমের নিত্য খবর!
তবু আমি আটকে যাই একটি শিশু'র নব
জন্মে,
এখান থেকে ওখানে যাবার পায়তারা
বেশ খানেক আধিপত্য বিস্তার করেছে আমার
গ্রীবায় তবু পলক পড়তেই আমি হাওয়ায়
মিলিয়ে যাচ্ছি, আমাকে কেউ মেঘফুল
দিল না!!!
ওদের ও কি মায়াদেবীর জাদুতে
অদৃশ্য কথাকারের আওয়াজে ভেদাভেদ
আছে?
দৈব বাণী আজ বানিজ্যের পসরা তবে কেন এই শহরে ধর্ম বেচে পেট চালানো
কবি'রা ঝণ নিয়ে ফেরত দেয় না???
গৃহিত সত্যে অনিবার্য প্রশ্ন, সিক্ত বহ্নিশিখার
পশ্চাৎপদ ধ্রবতারা নিকাশ করে বিব্রত সেই
বাহক আজ মাহুতের মুন্ডুপাত করতে আগ্রহী!!
কৃপাসাধু তোমার কলম তুলে নিজের নাম জপ!!!
বৃষ্টির শব্দ তান্ডবলীলার ছবি আজ প্রেম সাধনে
নিপাত গেছে বহু প্রলয় আগে তবে কেউ আমাকে
পূণ্যফুল দিল না,
পাপবীজ আজও জন্মায় এই মাটিতে তবে কেউ আমাকে ভাটফুল দিল না!!!