কবিতা বিরহ বসতি
কবি শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
কাব্যগ্রন্থ জয়নালের কিছু স্বপ্ন ছিলো
কবিতার বিষয় অন্যান্য, বিরহ, রূপক
Review This Poem

বয়ে চলা জলধারা
জলধির কূল কূল রব
বুকেতে নীরব
গড়ে বসতি,করে কলরব।

স্রোতোস্বীনি জীবন
জলধিসম উথাল-পাতাল
অথৈ ঝর ভাঙ্গা-গড়া
কান্না স্তব্ধতা,ছল ছল।

নীরব দহন ব‌্যথার সাতকাহন
ঢেউয়ে ঢেউয়ে ভেসে ভেসে
ছুটে চলে পোড়া জীবন
কি জোটে ভাগ‌্যে কে জানে শেষে।

বুকেতে বয়ে চলা জলধি
ভাসায় ডুবায় নিরবধি
কিছু বুঝি কিছু তার বুঝি না
শুধু নীরব বিরহ উপলব্ধি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted