কবিতা কারফিউ
কবি শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
উৎসর্গ যারা ভালোবাসে আমার লেখা
লিখার স্থান উজিরপুর,বরিশাল।
সম্পৃক্ততা লেখনী অবজ্ঞাও সতেজ।
কবিতার বিষয় অন্যান্য

হৃদয়ে কারফিউ সারাবেলা
কারফিউ চলে সময়ের বুকে ও
তাইতো কাগজ সাদাই রয়ে যায়
চলে না কালির আঁচর শত চেষ্টায় ও।

হৃদয়ের কপাট খুলে
দখিন হাওয়ার পরশ মেখে
উন্মুক্ত আলোতে মেতেছি সৃষ্টিতে
কূপমন্ডুক হিংসায় জ্বলে তা দেখে।

মেলে না ফুসরত হৃদয়ে কান্না
শুনতে পায়না কেউ ভিতরে বাহিরে
তবু আঁখি জলে কারফিউ ভেঙ্গে
বারবার এসেছি সৃষ্টির দুয়ারে।

প্রতিবন্ধকতায় বাধা বিপত্তিতে ভেঙ্গেচূড়ে
আমি তো সহস্রবার হয়েছি জেরবার
তবু ফের হাসিমুখে ধরেছি এই লেখনি
নিজের ভাষায় বিরহী আবেগে এ বিশ্ব মাঝার।

হৃদয়ের কারফিউ ভেঙ্গেছি হাজারবার
ভেঙ্গেছি সময়ের দেয়াল রাত ভোর জেগে
তবু বেসেছি ভালো আমার বিরহ লেখনি
লিখে যাই নিশ্চুপ যার যেমন লাগে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted