বাংলা কবিতা, বর্ষার চিঠি কবিতা, কবি শান্ত চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা বর্ষার চিঠি
কবি শান্ত চৌধুরী
4/5 - (3 votes)

প্রিয়তমাষু
হিজলের বন ছুঁয়ে ঝিরিঝিরি বর্ষণে সেদিন তুমি এসে ছিলে। কেয়া, কদমের পাপড়ীতে মিশে। শালিক, শ্যামারা উৎসবে মেতে ছিলো অনেক দিন পরে। তোমার কাজল কালোকেশী চুল ছুঁয়ে গিয়েছিল বৌণ-পানকৌড়ির বুক, ডাহুকের রেশমতুলি। বটবৃক্ষ নুয়ে পড়ে ছিল তোমার রূপমাধুরীতে। তুমি এসেছিলে বর্ষণ মুখোর সন্ধ্যায়। প্রশস্ত মাঠের জলে ভরা যৌবনে, এসেছিলে শাপলা-শালুকে মিশে। স্রোতশীল জল, মাঝিমাল্লার ভাসমান নৌকায় ভেসে অথবা পাড়ার ছেলে কিশোরের জলকেলি খেলায়, ভরা বর্ষার ঝিরিঝিরি বৃষ্টি শীতল দক্ষিণা বাতাসে, কদমের ঘ্রাণে বৃষ্টি ভেজা খামে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted