কবিতা পথের বাঁকে
কবি শান্ত চৌধুরী
Review This Poem

পথের বাঁকে

পথের বাঁকে হাত তুলে দাঁড়িয়ে ছিলাম
কেউ চোখ তুলে তাকায়নি ।

অনন্ত অজানা দূরের কোন বেলাভূমিতে
হয়তো জাপটি খেয়ে নিঃশেষ হয়ে যাবো
কেউ পাশে থাকবেনা, তুমিও না ।

স্বপ্নের মতো উঁকিঝুঁকি দেয় সুখ
বেদনার বাহুবন্ধনে ।

ঠুকরে খায় ভিতর-বাহির
কাঁদে অনবরত হতাশার কুলে
আষাঢ় বিজলীর বজ্রবৃত্তে ডোবে।

কিছু ফুলের ক্ষণজীবন আঁধারে
সুবাস ছড়ায় বিবর্ণ কোন নির্জনতায়।

আমার আমিতে একটা কালো ছায়া
কুচকুচে ,অতল গভীরে
মৌন শিহরণ তোলে
উদ্দেশ্যহীন পথের বাঁকে মিছিল করে ।

কেউ এলোনা
কেউ আসেনা
জীবনের ক্ষীণ সন্ধিক্ষণে
কোমল নিস্তেজ বসন্তে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted