কবিতা হনন এর অপর নামটি তুমি
কবি সাঈদ রহমান
সময় ২৫ এপ্রিল, ২০২১, রাত
লিখার স্থান বরিশাল
3/5 - (1 vote)

সারা শহর চষে বেড়িয়েছি উদ্বায়ী কর্পূর যানে
অথচ কোথাও পাইনি তোমার ঠিকানা।
আমিতো স্থাণু না
ছিলাম মানবিক দ্রোহে
যমদূত এর সাথে অনন্ত আত্মগোপনে
তবুও দেখো খুঁজে ফিরি মৌলিক স্মৃতিস্তম্ভগুলি।
পেয়েছি শুধুই একটুকরো পোড়াজমি।
যেহেতু চাষের আর নেই কিছু এ মনে
সারাক্ষণ খুঁজছি এক আততায়ী
অবশেষে পেয়েছি
হনন এর অপর নামটি তুমি।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Naimur Rahman
2 months ago

অসাধারণ সুন্দর