কবিতা অনন্যা
কবি সমুদ্র দাস
লিখার স্থান Dhaka
কবিতার বিষয় প্রেম
Review This Poem

নিঝুম, নীরব অপ্রত্যাশিত
বিকেল বেলায়
পাই যেন তোমারই দেখা
সেই প্রিয়সীর বেশে
পড়নে পড়বে শাড়ি
আমার প্রিয় সাজটি
বাহুতে চুড়ি, চোখে কাজল
যা আমায় করেছে পাগল
তুমি অনন্যা মোর
রোজ সুন্দর হও
নতুন রূপে,
নতুন সাজে
তাও তোমার সৌন্দর্য্যে
আমার জন্য প্রত্যহই
বাড়ে
হয়তো তার এই সাজ
সাজাবে পরেরে
অধিকার নাই আমার
দেখবার তারে
তবুও মন ভাবে
কেবলই তারে

guest
0 Comments
Newest
Oldest Most Voted