কবিতা আশ্বিন মাস
কবি ইমদাদ শাহ্
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

কবিতা আশ্বিন মাস
কবি ইমদাদ শাহ্

আশ্বিনেরা এসেছে যেন
হিমের আতুর ঘরে
পাখ পাখিরা আড়মোড়া দিয়ে
জেগেছে পাতার পরে

না আছে মেঘ না আছে রোদ
ঝলঝলে উজ্জ্বল আকাশ
চারদিকে শুধু শান্ত শান্তি যেন
মধুর হিমের আভাস

কলমী ফুলে ফুলে ভরেছে দুধার
কার দিকে কে তাকায়
আসমানটা যেন পুকুরে এসে
উল্টে শুয়ে যায়

কচি ধানের সবুজ পাতারা
খেলছে আপন মনে
শনশন বাতাসে জলপাই ফুল
ঝরছে ক্ষনে ক্ষনে

গায়ের মেঠো পথে শিউলি বকুল
ফুটেছে রাশিরাশি
নদীর দুধার জুড়ে চোখ জুড়ানো
কাশফুলেরা দেয় হাসি

দক্ষিণা বাতাসে পালে পালে
বইছে হিমেল হাওয়া
এমন স্বচ্ছ নদীর শোভায়
কারো আদর করে নাওয়া

ঝিরঝির বাতাসে ঝরছে শিশির
গায়ের নরম সবুজ ঘাসে
নবান্ন উৎসবের প্রস্তুতি চলছে
ঐ হেমন্তের আভাসে

এমন আশ্বিনী বাতাসে
গায়ের মেঠো পথ ধরে
উমা বুঝি আসছে
সনাতনী ঘরে ঘরে

অশ্বশেতা মেঘ তখন
উড়ছে পালে পালে
সেই মেঘের ঐ রূপ দেখে
বাঁশি বাজায় রাখালে

নীশিত রজনীর নীলিমায়
তখন নক্ষত্রেররা গান গায়
আশ্বিনী তলে হিমেল হাওয়া
উত্তরীর তরী বায়

তখনো আশ্বিনী হাওয়া
বইছিল নদীর ধারে
কাশ ফুলেরা আপন মনে
খুজছিল যেন কারে

আশ্বিনী তলে ছলছল
শিশির করছে ঝলমল
নদী পুকুর ভরা জল
উমা বুঝি এলো ঘরে

guest
0 Comments
Newest
Oldest Most Voted