কবিতা ভালোবাসার মৃত্যু (বিদেশিনী-১৭)
কবি আনিস খান শিহাব
সময় ১২-০৯-২০২৬
উৎসর্গ ড. ইমদাদুল হক মামুন এবং প্রিয় বিদেশিনী কে
লিখার স্থান Naikhongchhari, Bandarban, Bangladesh
সম্পৃক্ততা কবিতা ও সাহিত্যচর্চা
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

ভালোবাসা কী? নিশ্চয়ই কারো প্রতি কোনো স্বার্থ ছাড়া তার অপেক্ষায় নির্ঘুম রাত কাটিয়ে দেওয়া।
দিনের পর দিন তার ছবি কল্পনা করে জঙ্গলে গাছের নিচে হেলান দিয়ে বসে থাকা।
গভীর রাতে নির্জনে মনে মনে প্রিয়তমার কণ্ঠ শোনা,
অথবা চাঁদনি রাতে নিঃসঙ্গতা অনুভব করা।

কিন্তু তারে পাবার কোনো নিশ্চয়তা না থাকা সত্ত্বেও তার জন্য চোখে জল আসে, নীরব কান্নায় বালিশ ভিজে যায়, দু’চোখের অশ্রুতে রাতের পর রাত নির্ঘুম কেটে যায়, মন বসে না পড়ালেখায়।
বইয়ের পাতায় পাতায় হারিয়ে যায় এক অন্য জগতে, যেখানে শুধু তোমাকে খুঁজি।

মাঝে মাঝে চাঁদ রাতে হেঁটে হেঁটে আকাশের দিকে তাকিয়ে চাঁদকে বলি, তুমি তো রূপে-গুণে সেরা, কিন্তু তুমি তো একা—আমিও কি তাই?

এসব কি ভালোবাসা, নাকি অন্য কিছু?

এ জগতে আমার কোনো বন্ধু নেই। আমি এক নিঃসঙ্গ বালক, যারে কারো সাথে মানায় না।
ভালোবাসাহীনতায় ভুগতে ভুগতে এখন আমার নিঃসঙ্গতা বড্ড প্রিয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted