কবিতা বইমেলা
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারি ২০২৩, রাত ১১.০৩
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

প্রতি বছর একুশ এলে
মন খুশিতে হাসে,
লেখক-পাঠক নতুন বইয়ে
নবো স্বপ্নে ভাসে।

প্রাণের মেলা বইমেলা যে
নতুন বইয়ে ঘ্রাণে,
পাঠক-লেখক মিলন মেলায়
ফিরে আসে প্রাণে।

নবীন লেখক প্রবীণ লেখক
সবার মুখে হাসি,
রঙিন দিনের নতুন গল্পে
স্বপ্ন ছোঁয়ায় ভাসি।

লেখক মন যে থাকে আশায়
স্বপ্ন এঁকে চলে,
নতুন বছর নবোচ্ছ্বাস
লেখায় কথা বলে।

ভাষার মাসে প্রাণের মেলার
অন্য রকম মানে,
ভাষার প্রতি ভালোবাসা
শোনায় কবিতা গানে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted