| কবিতা | পূজোর ছুটি |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | জানুয়ারি ২০২৩, সন্ধ্যা ৭.১৪ |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | সমসাময়িক |
আমার বাড়ি এসো বন্ধু
পূজাের ছুটে পেলে,
তোমায় নিয়ে ঘুরব শহর
নিজকে সেজে ঢেলে।
ব্যস্ত জীবন ছুটি দিয়ে
চলব মোরা দুজন,
সবার চোখকে ফাঁকি দিয়ে
বন্ধু আমরা সুজন।
রিকশা চড়ে ঘুরব শহর
ফুসকা খাবো কিনে,
হাতটা থাকবে তোমার হাতে
পূজাের খুশির দিনে।
আসবে বলে বন্ধু তুমি
স্বপ্ন আজি সাজে,
পূজাের খুশি হবে পূর্ণ
কাছে পাওয়ার মাঝে।
বন্ধু তোমার পথ যে চেয়ে
আমার পূজো চলে,
পূজোর খুশি বাড়িয়ে যাও
পাশে থাকো বলে।।