কবিতা নেতার স্বভাব
কবি সামিয়া আক্তার
সময় জানুয়ারি ২০২৩
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

নেতা বড্ড দেশদরদী
পরের টাকা লুটে,
হারাম টাকায় নাহি যাচে
দু’চোয়ালে কুটে।

চোখের জলে বুক যে ভাসে
নেতার কথা শুনে,
স্বার্থ শেষে হারায় নেতা
পায় না তাকে গুনে।

পাতি নেতার দু’চোয়ালে
বড্ড জোর যে বেশি,
মুখে মধু অন্তরে বিষ
দেখায় যখন পেশি।

অসৎ নেতার রমরমা ভাব
দেশটা গেছে ছেড়ে,
বুক ফুলিয়ে চলছে হেসে
কথায় আসে তেড়ে।

আঙুল ফুলে কলাগাছ যে
এখন নেতার স্বভাব,
ভাত ছিটালে কাকের নাকি
হয়না আজি অভাব।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted