কবিতা নাস্তিক কর্ম
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী ২০২৩,বিকেল ৪.০৩মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

বানর থেকে মানুষ যদি
সত্যিকারের —হত,
এমন মতে চলছে যারা
মানুষ বানাও —শত।

আদম হাওয়া থেকে মানুষ
পাক কুরআনে —বলে,
নাস্তিক যারা ভবের মাঝে
উল্টো পথে— চলে। ।

মানুষ হলো ধরার বুকে
সৃষ্টির সেরা —জাতি,
আঁধার থেকে বেরিয়ে আজ
ছড়াও জ্ঞানের— বাতি।

ডারউইনের তত্ত্বে যারা
আঁধার যুগে —আছে,
জ্ঞানের বিকাশ হয়নি তাদের
ইহুদিদের’ই —পাশে।

পাঠ্য বইয়ের ভুলটা এমন
মানি কেমন —করে,
করছে যারা এমন অন্যায়
শাস্তি দাও রে —ধরে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted