কবিতা ঘুরে দাঁড়াও আবার
কবি সামিয়া আক্তার

হতাশা নয় আশার মাঝে
বুক বাঁধতে'ই.....হবে,
জগৎ জুড়ে তোমার কথা
রবে লেখা.....তবে।
➖>
ভালো-মন্দ জয়-পরাজয়
জীবন ঘেরা.....পূর্ণ,
নিরাশা নয় ধৈর্যের ফলটা
নিশ্চয় হবে না....শূণ্য।
➖>
সফল হতে ছুটছো তুমি
দুঃখ ভরা......পথে,
কর্ম করো ধৈর্য ধরো
রবে সঠিক......মতে।
➖>
জয়-পরাজয় চলার পথে
থাকবে'ই তো.....সবার,
সঠিক পথে থেকেই তুমি
ঘুরে দাঁড়াও.....আবার।
➖>
আজকে যাঁরা উঠে দাঁড়ায়
কালকে তাঁরা....হাসে,
আশার মাঝে বাঁচে যাঁরা
সুখ পবনে....ভাসে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments