কবিতা দ্রোহ
কবি সজীব সেন
সময় এপ্রিল, ২০২৩, বিকেল
লিখার স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
সম্পৃক্ততা আত্মকেন্দ্রিক সমাজ ব্যাবস্থা
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, রূপক, সমসাময়িক

চলো আবার বিদ্রোহ করি
সব ধ্বংস হবার আগে,
পালিয়ে যাবো কোথায় বলো!
পৃথিবীটাতো এক অসম বৃত্ত,
যে বৃত্তে আমরা ফেঁসে গেছি

এখানে আমরা আমাদের প্রতিপক্ষ
তুমি তোমার প্রতিপক্ষ,
আমি আমার প্রতিপক্ষ,
আত্মপক্ষের সাথে প্রতিপক্ষের দ্বন্দ্বে
সকলে স্বঘোষিত অপরাজেয়

স্ববিরুদ্ধ গনসমুদ্রে চলো
তলিয়ে যাওয়ার আগে
ভাঙ্গা মাস্তুল ধরে
ভাসমান স্বপ্ন, আশা-
যান্ত্রিক নিরাশায় ডুবিয়ে
চলো আবার বিদ্রোহ করি,
চলো দ্রোহের আগুনে 'আমিত্ব'-কে পোড়াই,
সব ধ্বংস হবার আগে
সব নষ্ট হবার আগে...

guest
0 Comments
Newest
Oldest Most Voted