কবিতা আছিয়া
কবি সজীব সেন
সময় মার্চ,২০২৫,সন্ধ্যা
উৎসর্গ বাংলার নির্যাতিত, ধর্ষিত, ভাগ্যাহত সকল শিশু, কন্যা, জায়া, জননী
লিখার স্থান শাহাবাগ, ঢাকা
সম্পৃক্ততা বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষনের শিকার শিশু, কন্যা, জায়া, জননী। শিশু আসিয়াও জনতো না কি দুর্ভাগ্যে তাকে ধর্ষিত হয়ে দুর্বিষহ মৃত্যু্ মুখে পতিত হতে হলো । আমাদের এই অবক্ষয়, বর্বরতা , নির্লজ্জতাকে ধিক্কার জানাই
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, বাংলাদেশ, মৃত্যু, সমসাময়িক
Review This Poem

নব্য বন্দীত্ব -কামনায় নব স্থিরতা
আত্মার খুঁজে পাওয়া অন্য বসতি,
পাখির নির্ধারণ -খাঁচার নিশ্চয়তা,
অস্তিত্বের সহিত বোঝাপড়া
জীর্ণ-শীর্ণ বড্ড শূন্য
তিমির গিলছে মার্তণ্ড আভা
ছায়াহীনের উদযাপন মৃত্যু লাবণ্য,
সুরতহালের বেহাল দশায়
পকেট বন্দী বেহেশতী ফুল,
মিশছে দেহ মাটির সাথে,
কাফন গায়ে দীর্ঘশ্বাসে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted