কবিতা প্রশ্ন জাগে
কবি মোঃ রুহুল আমিন
সময় ১১-১০-২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

রাস্তাঘাটে চিল শকুনে
কখন মারে থাবা।
মানুষ রূপী জানোয়ারটা
তাদের নেই তো ভাবা।

প্রতিশোধটা নিতেই হবে
দেবোই ওদের ফাঁসি,
তবেই যদি দেশটা বাঁচে
ফোটে নারীর হাসি।

মনের ক্ষুধা করতে পূরণ
রাক্ষুসে গণ সদা,
জিভের থেকে ঝরছে পানি
মেটায় যৌন’ক্ষুধা।

ওত পেতে সবসময়েই
মারবে ছোবল বুঝি,
যতই আড়াল করি কেনো
নেবে তারা খুঁজি।

স্বাধীন হলাম কেনো তবে
ছিলাম ভালো আগে,
নির্যাতিত …..দেশে কেনো?
মনে প্রশ্ন…. জাগে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted