| কবিতা | বেগুনি |
| কবি | রাহাদ এইচ. শিশির |
তুমি জানো আমাকে
আমি জানি তোমাকে
তোমার চোখের খুব কাছাকাছি
ব্রা'য়ের ফিতার মত লেপ্টে থাকি
খোপার মত উঁচু করে রাখি বুক
তুমি আমার এটা ভাবাই যেন
এক অনন্ত সুখ।
দূরে থাকো, অযথা দুরত্বে
কাছে আসার নাম নেই
মনে রেখো আমার নাম,
তোমার নাম একটি কবিতা
যে নদীর বুকে নামে ঢেউ
মনে রেখো, সাঁতার পারে না
নদী নামের কেউ।
ভেতরে বাহিরে
আসো, যাও
খোলামেলা
জামাকাপড় সহ অথবা ছাড়া
তোমার যে কোন পর্যায়ে
হৃদয়ের দরজা খোলা
কারণ,
তুমি জানো আমাকে
আমি জানি তোমাকে
তোমার চোখের খুব কাছাকাছি
ব্রা'য়ের ফিতার মত লেপ্টে থাকি।