বাংলা কবিতা, আমার শহরে তোমায় স্বাগতম কবিতা, কবি প্রসেনজিৎ বিশ্বাস | কবিতা অঞ্চল
কবিতা আমার শহরে তোমায় স্বাগতম
কবি প্রসেনজিৎ বিশ্বাস
কাব্যগ্রন্থ নিয়তি
সময় ২১ মে, ২০১৯
উৎসর্গ সুপ্তি প্রভা
লিখার স্থান মোহাম্মদপুর, ঢাকা

আমার শহরে তোমায় স্বাগতম,
বহুযুগ ধরে যে শহর ছিলো নিষ্প্রাণ,নিস্তেজ
গ্রীষ্মের দাবদাহে প্রকান্ড মৃত্যুকূপ, নিমজ্জিত ছিলো সুদীর্ঘ আধারে,
তোমার আগমনে এ শহর আজ উদ্ভাসিত,প্রাণবন্ত।

শতবর্ষী সংঘাত,
রক্ত,বারুদ,মর্টার,টর্চারশেলে নির্মম হাহাকার,
মধ্যরাতের বোমারু বিমান,সবকিছু আজ স্তব্ধ,
সহনাতীত অতীত আর জর্জরিত বর্তমানে
বিধ্বস্ত এ নগরী,
তোমার স্পর্শে পাবে নতুন দিশা।

আমার প্রিয় শহর কাল থেকে তোমারও হবে,
এ শহরের প্রতিটি ইট বালুর কণা তোমাকে পেয়ে হবে উদ্বেলিত,
কৃষ্ণচূড়ার লাল গালিচায় হবে সাদর অভ্যর্থনা,
আমার প্রিয় শহর তোমার আগমনে ধন্য হবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments