কবিতা প্রেম কী
কবি পার্থ বসু
সময় December 2025
লিখার স্থান Bangalore ,BHARAT
কবিতার বিষয় প্রেম, সমসাময়িক
Review This Poem

প্রেম নাকি পাগলামি? প্রেমের ভাষায়,
স্বপনের জাল বোনা আশায় আশায়।
ভালোবাসি কথাটি যে বড়ই সোজা,
সহজে স্বপ্নে তাকে যায় কত খোঁজা।
ভালোবাসা কাকে বলে, কী বা তার লাভ?
আসলে চাওয়া-পাওয়ার সে যে পরিমাপ।
স্বপ্নকে কেনাবেচা সব কাজ সেরে,
ফিরে দেখো প্রেম ওই সে ও গেছে সরে।
ভালো লাগা যতদিন, ভালোবাসা আছে,
অবকাশে একদিন ভালোবাসা মিছে।
আসলে অঙ্ক সব হিসাবের ঘরে,
কেউ কি কখনো মরে কারো তরে?
দেখে নেয় ভালো করে অঙ্ক সে কষে,
তার মতো সব কিছু যদি যায় মিশে—
তবেই প্রেম হয়, হয় ভালোবাসা,
অন্যথা বৃথা সব, বৃথা ওই আশা।
ভালোবাসা আসলে যে একরাশ ঢঙ,
সময়ের সাথে সাথে বদলায় রঙ।
ভালোবাসা নয় কিছু, সব চাওয়া-পাওয়া,
আসলে প্রেম ওই বদলানো হাওয়া!

guest
0 Comments
Newest
Oldest Most Voted