কবিতা ভ্রান্ত শিখাবেন না
কবি পংকজ পাল
সময় ফেব্রু, ২০২৬, রাত
উৎসর্গ সহধর্মিণী
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
সম্পৃক্ততা ভাষাতত্ত্ব
কবিতার বিষয় সমসাময়িক

ভ্রান্ত শিখাবেন না
---পংকজ পাল

ভ্রান্ত শিখাবেন না সুহৃদ—
প্রতীতি-প্রচ্ছন্ন প্রজ্ঞার প্রলাপ নিশীথে নিঃসৃত হয় নিবিড়ে,
অভিসারী অনুলেপে অনস্তিত্বের অনুবীক্ষণ জ্বলে অন্তর্গহ্বরে।
চৈতন্য-চরাচরে চিহ্নক হয়ে থাকে নৈর্ব্যক্তিকতার নিরাবরণ ছায়া।

অন্তর্লীন অনুধ্যানের অতলান্ত প্রাঙ্গণে
অভিস্মৃতি ভাসে অব্যক্ত অনুরণনে,
নিরুচ্চার নক্ষত্রেরা নৈশব্দ্যের নন্দনে
অকৃত্রিম অনিত্যতার অর্ঘ্য অর্পণ করে।

অভিকর্ষে অবনত অহংকারের অবশেষ
অধিবিদ্যার অবগাহনে অবসন্ন হয়ে যায়,
প্রতিস্মৃতি-প্রতিধ্বনিতে প্রতিহত প্রহেলিকা—
তবু প্রজ্ঞার প্রান্তরে প্রভাতের প্রতিশ্রুতি জেগে রয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted