কবিতা প্রতিশ্রুতি
কবি পংকজ পাল
সময় মার্চ,২০২৬, বিকেল।
উৎসর্গ সহধর্মিণী
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
সম্পৃক্ততা প্রকৃতি দেখে
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

প্রতিশ্রুতি
পংকজ পাল

শুকনো শিউলির ছায়া,
ভোরের শিশিরে নরম আভা,
অস্তরাগের ম্লান সোনালি রেখা,
পথ ফেরা ক্লান্ত মানুষের নিঃশ্বাস,
নব অঙ্কুরে জেগে ওঠা গোপন স্পন্দন,
রঙতুলির আড়ালে জমে থাকা স্বপ্ন,
বৃক্ষলতার নীরব আলিঙ্গন,
মাটির গন্ধে ভেসে থাকা অচেনা মায়া—
সবই যেন আমাদেরই জন্য।

আমাদেরই জন্য অনাগত দিনের মৃদু আহ্বান,
আমাদেরই জন্য নতুন করে জেগে ওঠা বেঁচে থাকা।
দূর পাহাড়ের প্রতিধ্বনিতে বাজে আগামীর গান,
অসীম জলরাশিতে দোলে নবজাগরণের স্পন্দন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted