কবিতা নিশ্চিত অরণ্য
কবি পংকজ পাল
সময় মার্চ,২০২৬, ভোর।
উৎসর্গ সহধর্মিণী
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

. নিশ্চিত অরণ্য
—পংকজ পাল

স্মৃতির কঙ্কাল থেকে ঝরে পড়া নোনাজল,
অন্ধকার গিলে খায় সময়ের মৃণাল।
যেখানে নক্ষত্রেরা বিমর্ষ শিলালিপি
সেখানে বাতাসের গায়ে লেগে থাকে অগস্ত্যযাত্রার ঘ্রাণ।
সবাই জানে নিথর পাথর কথা বলে না।
নিদ্রার ওপারে এক অর্বুদ কোলাহল,
মস্তিষ্কের কোটরে বসত করে উলূক ছায়া।
দিনের যে অনল ছিল ললাটের টিপ,
রাতে সে নামে দহনে— সরীসৃপ হাহাকারে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted