যদি কখনও বিষণ্ণ মনে বারান্দায় বসো;
শুকাতে দেয়া পাঞ্জাবীর বোতামে হাত ছুঁয়ে আমাকে ভেবো,
থেমে যাবে দুঃশ্চিতার যাত্রা,
একাকীত্বের ক্লান্তিতে ভর করবে তুমিনামায় আমার স্পর্শ। সম্পূর্ণ

গাছেদের বিদায়ে আমরা গিলে খাই অক্সিজেন;
চোখের ওজনে নেমে আসে হালকা দূরত্ব,
রোগের সাথে আমাদের উঠাবসা হয় রুটিনাকারে,
বয়সের চুক্তিতে বিয়োগান্ত নেমে আসার বসবাস শুরু হয়।সম্পূর্ণ

আমার শৈশবের সাক্ষী আমার এই গ্রাম;
আমার বেড়ে উঠার পবিত্র ভূমি,
আমার যৌবন আলাদা করেছে এই মাটিকে; জীবন সংগ্রামে !
আবার বার্ধক্যে আকড়ে ধরবে এই চেনাগলি,
শেষ ঠিকানায় কিংবা মৃত্যুর বার্তা পাঠ শেষে ।
মৃত্যুর পরোয়ানায় তিন হাত জায়গায় দাফন হোক যশোড়ার বুকে;
হ্যাঁ, আমার গ্রামে, নোয়াখালীতে ।সম্পূর্ণ