কবিতা পেশা
কবি ইবরার আমিন
কাব্যগ্রন্থ সংসারপত্র
সময় ২০১৯
লিখার স্থান বিনোদপুর, রাজশাহী
সম্পৃক্ততা বাস্তববাদী
Review This Poem

বন্ধুদের কেউ কেউ এখন বিখ্যাত,
আবার কারও কারও জীবন উপন্যাসের মূল বিষয়টা মুমূর্ষুতে ঝুলে আছে,
নেশাগ্রস্থের তকমা পেয়ে যে ছেলেটা পরিবারের বোঝা ছিল;
এখন তার নেশাতেই মত্ত থাকে যুবতীরা; তার কণ্ঠের যাদু তে!
নিমাই ভট্ট;
যার কলেজের অধ্যায় ঢুকে গিয়েছিলো বাবার ঔষধের পাতায়,
তারপর কেউ তাকে বই হাতে খুঁজে পায়নি,।
মাঝে মাঝে তার দেখা মিলতো পত্রিকার পাতায়;
টেলিভিশনের চেহারায় তাকে তুলে ধরতো শিরোনাম করে,
তবুও হিসেব কষে প্রমাণ করতে পারেনি তাকে খুনি হিসেবে!
নীলকান্ত;
যে রোজ সকালে নিজেকে ব্যস্ত রাখতো জুতো চিকিত্‍সায়,
পরীক্ষার খাতায় তাকে কেউ হারাতে পারেনি ফলাফলে,
তবুও বেঁচে থাকার ফলাফলে হেরে বসে আছে;
বৃদ্ধাশ্রমের আঙ্গিনায়!
অনুপম ঘোষ;
সুন্দর উপস্থাপনায় যার বেশ দক্ষ উচ্চারণ ছিলো,
যোগ্যতার সার্টিফিকেট স্পর্শ বেলায় নিভে গেলো মায়ের নাম,
তারপর;
সম্পদ বণ্টনের বেলায় প্রেসক্রিপশনে তার নাম ঢুকে গেলো পাগলের খাতায় ।
যে ছেলেটি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতো;
তারপর তাকে দেখা যেতো স্কুল ঘরে শিশুদের তোরো’র নামতা বিশুদ্ধ করাতে,
শিক্ষক;
মানুষ তৈরির পৃথিবীর পবিত্র ভাষা,
এমন পরিচয়ে আমি বিশুদ্ধ আছি ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted