পকেটে এতগুলো চাবি,অথচ তার তালা জীবিত নেই।
ভেতর থেকে নীরবতা আওয়াজ দিলেই দোর খুলে যাবে।
ফেরার গানে তোমাদের নিয়ে লিখবো
পৃথিবীর সমস্ত নীরবতার পঙক্তি।সম্পূর্ণ

মাটির বাড়ির মেঝেতে,হ্যারিকেনের আলোয় পড়তে
বসে যায় কেউ কেউ।
কানে আসে জোরে জোরে নামতা পড়ার আওয়াজ,
আঙুলের কড় গুণে গুণে যোগের হিসেব কষতে থাকে
কোমলহাতের ছোট্ট ছেলেটি।সম্পূর্ণ

সংশয় এলে,আত্মবিশ্বাসের কাছে ঠাঁই খোঁজো।
এতকিছু থাকতে তুমি একা নও।
একা হলো ব্যর্থতা,
তাই তো সে তোমাকে চাইছে।
তুমি ব্যর্থতা ব্যর্থ করে লিখে যাও
তোমার বেঁচে থাকার সফল গল্প। সম্পূর্ণ