পিপিলিকা চলে পর্বতের পাদদেশ দিয়ে।
তখন পর্বত তাকে দেখে অবজ্ঞা ভরে বলে,
“দেখ কত বড় আমি, কত রূপ আমার”।
সহসা কম্পিত হলো ভূমি।
গুড়ুম গুড়ুম শব্দে পর্বতের চূড়া ভেঙে
লুটিয়ে পড়ে পিপিলিকার পাশে।
পিপিলিকা তখন তাকে দেখে বলে,
“বেশি অহংকার ভালো নয়”।সম্পূর্ণ

যদি কখনও চাঁদকে ছুঁই
একটা মধুর কবিতা লিখব।
যদি কখনও সূর্যকে ছুঁই
একটা ধ্বংসের কবিতা লিখব।
যদি কখনও আকাশকে ছুঁই
একটা কোনো বড়ো কবিতা লিখব।
যদি কখনও তোমাকে ছুঁই
একটা বিরহের কবিতা লিখব।
সে বিরহ সৃষ্টি হয় প্রেমের শূন্যতায়।
সে বিরহ সৃষ্টি হয় তোমায় কাছে পাবো না আজীবন তাই।সম্পূর্ণ

আমি তোমায় বড় ভালোবাসি,স্বাধীনতা। তুমি আমার জীবনে নেই বলে- মল্লিকা ফুলের বাগান আজও কাঁদছে। ওখানেসম্পূর্ণ