| কবিতা | যদি কখনও |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
যদি কখনও চাঁদকে ছুঁই
একটা মধুর কবিতা লিখব।
যদি কখনও সূর্যকে ছুঁই
একটা ধ্বংসের কবিতা লিখব।
যদি কখনও আকাশকে ছুঁই
একটা কোনো বিশাল কবিতা লিখব।
যদি কখনও তোমাকে ছুঁই
একটা বিরহের কবিতা লিখব।
সে বিরহ সৃষ্টি হয় প্রেমের শূন্যতায়।
সে বিরহ সৃষ্টি হয় তোমায় কাছে পাবো না আজীবন তাই।
অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৬শে সেপ্টেম্বর,২০২২
রাত ১১টা।
বারুইপুর