কবিতা খুনসুটির নতুন পাতা
কবি নাহিদ সিদ্দিকী তুর্য
সময় ১৭ সেপ্টেম্বর ২০২১,সন্ধ্যা : ৬:২৯
লিখার স্থান কালকিনি মাদারীপুর
Review This Poem

‌চো‌খে তার খু‌শির ঝি‌লিক
আন‌ন্দে‌তে বুকটা দুরুদুরু,
আজ‌ যে তার নতুন ক‌রে
লেখাপড়ার হ‌বে আবার শুরু।
স্কুল গেটে অভ্যর্থনায় দাঁড়িয়ে
আ‌ছেন, শিক্ষাগুরু ঐ।
ই‌তিউ‌তি দু’নয়‌নে খুঁজ‌ছে সে
মূল ফট‌কে দাঁড়িয়ে থে‌কে
আচার বেচা, আচার দাদু কৈ?

মা‌ঠের মা‌ঝে দাঁড়িয়ে একা
‌বুঝ‌ছে না‌ সে কে?
হঠাৎ এক চিৎকা‌রে উঠল বলে,
‌প্রাণের ‌‌প্রিয়‌ বন্ধু না‌কি সে।
দিন যে গেল পাঁচশত প্রায়,
‌হায়‌রে! হায়! বন্ধু চেনা দায়।
উজাড় ক‌রে বল‌বে কথা আজ,
জ‌মে‌ছে যা ম‌নের পর্দায়।
সই‌ছে না যে তর তার আর,
সময় কি আর যায়?

বন্ধুর জন্য হৃদয়ের টান আজও,
হয়‌নি একটুখা‌নিও কম,
‌প্রিয় সকল শিক্ষাগুরুর
মুখ‌গু‌লোও সে, ভু‌লে‌নি একদম।
একইরকম আ‌ছে আজও ‌বেঞ্চ‌গু‌লো,
ছিল যেমন লকডাউ‌নের আ‌গে,
ঐ‌তো ঐ‌ যা‌চ্ছে দেখা বেঞ্চটি;
বরাদ্দ যা ছিল তার ভা‌গে।
ভাস‌ছে চো‌খে তার, বন্ধুর সা‌থে
খুনসু‌টি আর রাগারা‌গির ক্ষণ,
ম‌নে ম‌নে কষ‌ছে হি‌সে‌ব সে,
খুনসু‌টির নতুন খাতা খুল‌বে সে ‌এখন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted