বাংলা কবিতা, মধ্যরাতের ক্ষণস্থায়ী বৃষ্টির প্রতি কবিতা, কবি নির্মলেন্দু গুণ | কবিতা অঞ্চল
কবিতা মধ্যরাতের ক্ষণস্থায়ী বৃষ্টির প্রতি
কবি নির্মলেন্দু গুণ
কাব্যগ্রন্থ অচল পদাবলী
লিখার স্থান ঢাকা
4.3/5 - (6 votes)

আমায় এমন পাগল করে আকাশ থেকে নামলে কেন?
নামলে যখন মধ্যরাতেই চোখের দেখা না ফুরাতেই থামলে কেন?
নামতে তোমায় কে বলেছে?মেঘে মেঘে মেঘ গলেছে অন্ধকারে।
মরা গাছের ডাল কাঁপিয়ে,ভাঙা ঘরের চাল কাঁপিয়ে চুপিসারে-
আমায় তুমি এমন করে বৃষ্টি মধুর মিষ্টি সুরে টানলে কেন?
ভালোবাসার হাত বুলিয়ে,আমায় তুমি পথ ভুলিয়ে আনলে কেন?     

guest
0 Comments
Newest
Oldest Most Voted