কবিতা সম্প্রীতি
কবি নজরুল ইসলাম খান
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, আশা
Review This Poem

সম্প্রীতি
—————-
—–নজরুল ইসলাম খান

শারদীয় দুর্গা দেবীর শুভাগমনে ।
সুখের দোলনা দোলে ভক্তদের মনে ।
সাজায়ে হৃদয় মন্দির নতুন সাজে ।
নিজেকে ব্যস্ত রাখে আরাধনার কাজে ।
উৎফুল্ল হয় বৃদ্ধ -শিশু -নরনারী ।
দূুঃখ- পরিতাপ আর ভেদাভেদ ছাড়ি ।
চারদিকে বয়ে যায় আনন্দ হিল্লোল ।
ধরনীতে জাগে মহা খুশির কল্লোল ।
এ খুশি অক্ষত থাকে যেন চিরদিন ।
কখনো না বাজে হৃদয়ে ব্যথার বীন ।
মাটির দুর্গা যদিও যায় বিসর্জনে ।
মনের দুর্গা গড়ুক দুর্গ সব মনে ।
অসুরে মনে যেন ঠাই না পায় কভু ।
মানুষে মানুষে সম্প্রীতি রাখুক প্রভু।
বিজয়াদশমীতে করুনা হোক তার ।
জয় হোক এ পৃথিবীতে মানবতার ।

০৫/১০/২০২২
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted