| কবিতা | শরতের আগমনে |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | আগস্ট , ২০২৩, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রকৃতি, বাংলাদেশ |
শরতের আগমনে
————————
—নজরুল ইসলাম খান
বরষার একটানা বরিষণ শেষে,
শরতের আগমন ঘটে নব বেশে।
সাদা মেঘ ভেসে বেড়ায় নীল আকাশে ,
মধুপের গুঞ্জরন ভাসে বাতাসে ।
নদীতীর ছেয়ে যায় কাশ ফুলে ফুলে ,
ঘাসফুল শিহরণে ওঠে বুঝি দুলে ।
শিউলি- কামিনী ফুল ফোটে গাছে গাছে ,
শিশিরের ঢলাঢলি যেন ঘাসে ঘাসে ।
বিলে -ঝিলে -সরোবরে শাপলারা হাসে ,
আকাশের চাঁদ যেন নিচে নেমে আসে ।
মাঠঘাট টান ধরে ভেজা ভাব থেকে ,
প্রকৃতি হেসে ওঠে আলপনা এঁকে ।
কল্পনা উঁকি দেয় বাহিরের পানে ,
দলবেঁধে ছুটে যাই নিসর্গ -টানে ।
১৯/০৮/২০২৩
টুটপাড়া খুলনা