| কবিতা | লড়াই |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | নভেম্বর ২০২২, বিকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ |
লড়াই
——–
—–নজরুল ইসলাম খান
সিংহ বনের রাজা, বাঘও কম নয় ।
দুজন -দুজনকে দেখাচ্ছে ভয়।
বনের সাধারণ পশুরা থাকছে উদ্বেগে,
কী হয় ! কী হয় !
নিরীহ পশুকূলকে দুজনেই টানছে দলে ,
ছলে- কৌশলে – বাহুবলে ।
বলছে, দুজনেই চায় বনের কল্যাণ ,
দুজনেই নিবেদিত পশুদের মঙ্গলে ।
সাধারণ পশুরা কিন্তু ভাবছে অন্য কিছু ,
অনেক দিন ঘুরেছে তারা দুজনের পিছু পিছু ;
দুজনকেই চেনে হাড়ে হাড়ে ,
দুজন থেকেই চায় তারা মুক্তি একেবারে ।
শেষমেষ যারই হোক জয় ,
শিকার হবে তারাই নিশ্চয় ।
সাধারণ পশুদের মনে তাই ভয়,
আমাদেরও কি তাই নয়?
০৮/১১/২০২২