| কবিতা | মুজিব জন্মেছিল তাই |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | আগষ্ট , ২০২৩ বিকাল |
| লিখার স্থান | টুটপাড়া , খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, বাংলাদেশ, স্বাধীনতা |
মুজিব জন্মেছিল তাই
——————————
–নজরুল ইসলাম খান
মুজিব জন্মেছিল তাই ,
আমার বাংলা স্বাধীন হয়েছে ।
মুজিব জন্মেছিল তাই,
বাঙালি তার পরিচয় পেয়েছে।
মুজিব জন্মেছিল তাই ,
লাল সবুজের পতাকা এঁকেছি।
মুজিব জন্মেছিল তাই,
বাংলাদেশের নাম লিখেছি ।
মুজিব জন্মেছিল তাই,
মায়ের ভাষায় কথা বলি
মুজিব জন্মেছিল তাই,
স্বাধীন দেশেতে পথ চলি।
মুজিব জন্মেছিল তাই ,
আমার ভিটায় ডাকে পাখি।
মুজিব জন্মেছিল তাই ,
আমার সন্তান বুকে রাখি।
মুজিব জন্মেছিল তাই,
সব আমার নিজের হলো।
মুজিব না হলে এসব,
কেমন করে পেতাম বলো?
১৪/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা