| কবিতা | মানুষ বড়ই ভুলোমনা |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | সেপ্টেম্বর ২০২১, বিকাল |
| উৎসর্গ | বাব- মা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, মৃত্যু |
মানুষ বড়ই ভুলোমনা
——————————
——–নজরুল ইসলাম খান
যখন অতি নিকট জন কেউ মারা যায়,
পড়ে থাকা টুপি টা নিয়ে অংশ নিই জানাজায়।
বিমর্ষ হয়ে ভাবি,
কেন জীবনের এত দাবী!
মিছে জগৎ সংসার,
কেন নষ্ট করি অন্যের অধিকার?
কি হবে এ বিত্ত বিভবে?
জগতে কার কে !
দুই দিন যেতে না যেতে,
ফিরে আসি আপন পথে।
হৃদয়ে আকিঁ নতুন আল্পনা,
মানুষ বড়ই ভুলোমনা!
৩০/০৯/২০২১